ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পঞ্চগড়ে ঝরছে কুয়াশা, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২৫,  5:02 PM

news image

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে রাতভর ঝরছে কুয়াশা। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  শুক্রবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হয়। তবে ভোরের দিকে হালকা হতে থাকে কুয়াশা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠাণ্ডার অনুভূতি।  পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাস আর কনকনে শীতে বেশ অনুভূত হচ্ছে এ জেলায়। কয়েকদিন ধরে বেশ ঠাণ্ডা পড়েছে। আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ ছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম