ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

পঞ্চগড়ের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৩,  4:31 PM

news image

পঞ্চগড়ের সড়কে মা-ছেলের মৃত্যু হয়েছে। অসুস্থ নাতনিকে দেখতে ছেলের মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি পৌঁছানোর আগেই দ্রুতগামী একটি পরিবহণের ধাক্কায় প্রাণ হারান মাহফুজা আক্তার (৪৮)। বেঁচে নেই তাঁর ছেলে মশিউর রহমান মিশুও (২৫)। গতকাল রোববার (৮ জানুয়ারি) রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের লালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে এই দুর্ঘটনা। নিহত মাহফুজা বোদা উপজেলার উলিপুকুরী নাসেরমণ্ডলহাট গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। তাঁর ছেলে একই উপজেলার ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস, নিহতদের স্বজন ও স্থানীয়সূত্রে জানা যায়, রোববার রাতে বাসা থেকে ছেলের মোটরসাইকেলে করে মাহফুজা আক্তার নাতনিকে দেখতে পঞ্চগড় জেলা শহরে যাচ্ছিলেন। লালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহণ তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ মা ও ছেলে মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বোদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম