ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৩,  10:08 PM

news image

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির পূর্বঘোষিত সমাবেশ চলছে। বিএনপি সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এই কর্মসূচি পালন করছে। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এর প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বিকেলে বিক্ষোভ মিছিল করবে দলটি। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম