ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  9:58 PM

news image

বিএনপির ডাকা দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়। সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল-গ্যাস-পানির মূল্য কমানো ও  ঘোষিত ১০ দফা দাবির সমর্থনে এ সমাবেশের ডাক দেয় বিএনপি। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সঞ্চালনায় আছে মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও বেলা ১১টার পর থেকে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশে যোগ দিতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা।  এরই মধ্যে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত ভিআইপি সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করেছে। এর আগে গত তিন মাসে তারা সারাদেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন কর্মসূচি করেছে যুগপৎভাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম