ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি: ডিসি মতিঝিল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  8:40 PM

news image

নয়াপল্টনে বিএনপিকে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি আরও বলেন, আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে। এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এ কর্মকর্তা এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি। আরেক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‌গতরাতেও বিএনপিকে বলেছি সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করতে। সেখানে সমস্যা হলে আমরা আলোচনা করে সমাধান করব। নয়াপল্টনে উন্মুক্ত জায়গায় সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমোদনহীন বা বিনাঅনুমতিতে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম