ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: উপদেষ্টা সাখাওয়াত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৫,  9:13 PM

news image

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে ইজারা বাতিল করা হবে। রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, আমরা একসময় নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। যতই সেতু তৈরি হোক না কেন নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। যাত্রীদের যাতে হয়রানি না করা হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বিআইডব্লিটিএস’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক আজাদ জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম