ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নৌকার প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৪,  5:42 PM

news image

ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জানুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ইসি। ইসি সূত্র জানায়, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নুর ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে ইসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে সংস্থাটি। এদিকে ডিসি, এসপিকে বদলির হুমকিদাতা লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পাবনের শুনানি করেছে কমিশন। মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম