ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নৌকাবাইচ দেখতে গিয়ে নদীতে নিখোঁজ ২ শিশু

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২,  7:06 PM

news image

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে সিফাত (১৬) ও ইয়াছিন (৭) নামে দুজন নিখোঁজ হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিফাত ও একই গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন।ফায়ার সার্ভিস সূত্র জানায়,

প্রতিবছরের মতো সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। এ সময় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে একটু দূরে একটি নৌকা থেকে অন্য লোকজনের সঙ্গে সিফাত ও ইয়াছিন নৌকাবাইচ প্রতিযোগিতা দেখছিল। হঠাৎ নৌকাটি ডুবে যায় এবং অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও সিফাত ও ইয়াছিন ব্রহ্মপুত্র নদের পানিতে নিখোঁজ হয়। ঘটনা জানার পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে এবং রাত হয়ে যাওয়ায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রয়েছে। আজ সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম