ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নে রংপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

#

২০ মে, ২০২৪,  9:54 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে রংপুর জেলা পুলিশ। গত ১৫ মে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক সড়ক দুর্ঘটনা রোধে রংপুর জেলা পুলিশ গত ১৮ মে ২০২৪ হতে 'নো হেলমেট নো ফুয়েল' কার্যক্রম চালিয়ে আসছে।  রংপুর জেলা পুলিশের আওতাধীন এলাকায় মোট ৪৮ টি ফুয়েল স্টেশন আছে। রংপুর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ফেরদৌস আলী চৌধুরীর দিক নির্দেশনায় রংপুর জেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ। প্রতিটি ফুয়েল স্টেশনের সম্মানিত মালিকগণের সাথে পৃথক পৃথকভাবে যোগাযোগ করে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।  ফুয়েল স্টেশনের পাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রংপুর জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ডিবি পুলিশ এবং ট্রাফিক বিভাগ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহণ এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। রংপুর জেলা পুলিশের উদ্যোগে রংপুর জেলার প্রতিটি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ স্টিকার ও ব্যানার টানানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতি রোধ ও সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি চলমান থাকবে এবং এ সংক্রান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানান, রংপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম