ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নোয়াখালীর সাবেক এমপি মোহাম্মদ আলী নৌবাহিনীর হেফাজতে

#

১১ আগস্ট, ২০২৪,  5:12 PM

news image

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এবং তাদের বড় ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে নিয়ে যায় নৌবাহিনীর সদস্যরা। শনিবার (১০ আগস্ট) রাতে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাদের তুলে নেয়া হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর নানা অনিয়মের কথা তুলে ধরেন। মো. আলীর কাছে হাতিয়ার প্রায় সাত লাখ মানুষ জিম্মি হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।  এছাড়া ৯ আগস্ট স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ আলীর গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন।  জানা গেছে, ১৯৮৬ সালে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নোয়াখালী-৬ হাতিয়া থেকে সংসদে যান মোহাম্মদ আলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭১৫টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তার স্ত্রী আয়েশা ফেরদাউস নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম