ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রীর বিষপানে আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২২,  6:24 PM

news image

নিহত মোসাম্মৎ জুবাইদা বেগম (১৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সিরাজুল দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল। রোববার সন্ধ্যায় ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে একই দিন দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়ির বসতঘরে বিষপানে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা মাদ্রাসায় যাওয়ার সময় তার বাবার কাছে মাসিক বেতনের টাকা চেয়ে মাদ্রাসায় যায়।

মাদ্রাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে দুপুর সোয়া ২টার দিকে নিজ কক্ষ্যে বিষপান করে। এর পর বিষের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তার কান্নার শব্দ শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে সে বিষপান করে আত্মহত্যা করেছে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম