ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

নোয়াখালীর সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুদি দোকানদার পারভেজ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাহিপুর গ্রামের দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই গ্রামের আলী আজগর বেপারী বাহার উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, পারভেজের মুদি দোকানের পাশাপাশি ব্যাটারিচালিত একটি অটোরিকশা রয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তার মুদি দোকানের পেছনে ওই অটোরিকশাটি চার্জ দিতেগেলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম