ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২৪,  4:36 PM

news image

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগেুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মান্নান নগর দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় জানান সোয়া ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো.খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ ৭টি পুড়ে ছাই হয়ে যায়। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম