ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নেশনস লিগের ফাইনাল দেখতে এসে দর্শকের মৃত্যু

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৫,  5:09 PM

news image

নিজ দেশ জার্মানি নেশনস লিগের ফাইনালে না উঠলেও পর্তুগাল-স্পেন ম্যাচ দেখতে এসেছিলেন এক দর্শক। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ফাইনাল দেখতে এসেছিলেন সেই জার্মান দর্শক। কিন্তু ম্যাচ শেষে আর ঘরে ফিরতে পারলেন না তিনি। ফিরেছেন সৃষ্টিকর্তার কাছে। গতকাল প্রথমার্ধের যোগ করা সময়ে পরপারে পাড়ি জমান তিনি। গ্যালারির ওপরের অংশ থেকে নিচে প্রেসবক্সের সামনে পড়ে যান তিনি। পড়ার পর কিছুক্ষণ মৃত্যুর সঙ্গেও লড়াই করেছেন তিনি। তবে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পরেও জার্মান দর্শককে বাঁচানো যায়নি। সেই দর্শকের নাম জানা না গেলেও তার বাড়ির ঠিকানা জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড। গারমিশ-পার্টেনকিরচেন তার বাড়ি। দর্শকের মৃত্যু নিশ্চিত করে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘মিউনিখ অ্যারেনায় খেলার চলাকালীন জরুরি মেডিক্যালের প্রয়োজন হয় এবং সর্বোচ্চ চেষ্টার করেও ওই ব্যক্তিকে বাঁচাতে পারেননি মেডিক্যাল টিম। এমন কঠিন মুহূর্তে তার প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’ টাইব্রেকারে পর্তুগালের কাছে ফাইনাল হারলেও ম্যাচ শেষে দর্শকের মৃত্যুতে সমবেদনা জানাতে ভুলে যাননি লুইস দে লা ফুয়েন্ত। স্পেনের কোচ বলেছেন, ‘যিনি আজ গ্যালারিতে মারা গেছেন সেই দর্শকের পরিবারের প্রতি আমার সমবেদনা। এটা আমাদের আরেকবার অনুধাবন করাল জীবন কতটা গুরুত্বপূর্ণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম