ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নেপালে পরপর দুটি ভূমিকম্প, কাঁপল দিল্লিও

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৩,  10:17 PM

news image

নেপালে পর পর দুইবার ভূমিকম্প হয়েছে। তার জেরে কেঁপে ওঠে ভারতের দিল্লি। নেপালে প্রথম ভূমিকম্পটি হয় স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। দ্বিতীয় ভূমিকম্প হয় ২টা ৫১ মিনিটে। রিখটর স্কেলে তার মাত্রা ছিল ৬.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে দুই কিলোমিটার দূরে মাটির পাঁচ কিলোমিটার গভীরে। ৪০ সেকেন্ড ধরে কম্পন হয়েছে। সে কারণে তার তীব্রতা এত বেশি। দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চলের পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশ। স্থানীয় সময় রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্পটি। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। আরো বিস্তারিত আসছে... সূত্র : আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম