ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডসে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  4:44 PM

news image

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় নেদারল্যান্ডসে তিন সপ্তাহের লকডাউন ও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ডাচ সরকার। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ভ্যাকসিন পাস নিয়ে চলাফেরা বাধ্যতামূলক ও নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন মানুষ।

স্থানীয় সময় শুক্রবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল বের হয়। এ মিছিলে পুলিশ বাধা দিলে তা সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় ডাচ পুলিশ। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া বিক্ষোভ দমাতে জলকামান ব্যবহার করা হয়। রোটেরডাম পুলিশের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছিল। সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে। এতে দুজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশগুলোতে ফের করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। জার্মানি, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছেই। এর মধ্যে অস্ট্রিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জার্মান চ্যান্সেলর সংক্রমণ পরিস্থিতিকে নাটকীয় বলে মন্তব্য করেছেন। হঠাৎ সংক্রমণ আবার বাড়ায় এটিকে অনেকে করোনার ‘চতুর্থ ঢেউ’ও বলছেন। সংক্রমণ রুখতে এবার আগেভাগেই নানান পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম