ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

নেদারল্যান্ডসের কাছে হেরে যা বললেন প্রোটিয়া অধিনায়ক

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  4:45 PM

news image

বিশ্বকাপ ক্রিকেটে এবার দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করে শেষ পর্যন্ত ১০২ রানে জিতে যায়। পরের ম্যাচেও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় তারা। মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় তারা মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। ৪৩ ওভারে দরকার ছিল ২৪৬ রান। লক্ষ্য একদম ছোট নয়। তবে নেদারল্যান্ডসের বোলারদের তোপে নির্ধারিত ৪৩ ওভাবে সব উইকেট হারিয়ে রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে প্রোটিয়াদের রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দেয় ডাচরা। এর আগে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায় নেদারল্যান্ডস। আগের দিন বাভুমা সংবাদ সম্মেলনে গর্ব করে বলে গিয়েছিলেন ডাচদের বিপক্ষে হারের পুনরাবৃত্তি করতে চান না, কিন্তু মাঠের খেলায় সেটিই প্রতিয়মান হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপেও নেদারল্যান্ডসের কাছে হারলো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম লজ্জাজনক এই হারে বোলারদের দোষ দেখছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাচ শেষে পরাজিত দলের অধিনায়ক হিসেবে কথা বলার প্রাক্কালে তিনি বলেন, 'আমরা এক পর্যায়ে তাদের ১১২ রানের ভেতর ৬ উইকেট ফেলে দিয়েছিলাম। আমাদের উচিত হয়নি তাদেরকে দুইশোর বেশি করতে দেওয়া। আমরা সেটা করতে দিয়েছি। কিন্তু তবুও ব্যাটিং নিয়ে বিশ্বাস ছিল আমরা পারবো। কিন্তু তারা আমাদের ভূলগুলোকে ভালোভাবে কাজে লাগিয়েছে।' অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনশোর বেশি রান করলেও এই ম্যাচে মাত্র ২০৭ রানেই অলআউট হতে হয় প্রোটিয়াদের। বাভুমা বলেন, 'আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিখুঁত ছিলাম। আজ আমাদের ফিল্ডিং বাজে ছিল। দলের খেলোয়াড়দের সঙ্গে আমি বসে এটা নিয়ে কথা বলবো। এটা আপনাকে কষ্ট দিবেই।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম