ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৩,  8:23 PM

news image

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মো. জাহাংগীর আলম বলেন, নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী- এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর। এর আগে, শনিবার (১৫ জুলাই) নেত্রকোনা-৪ আসনকে এক গেজেটে শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি ওইদিন থেকে শূন্য হয়েছে। উল্লেখ্য, রেবেকা মমিন (৭৬) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। গত ১১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। রেবেকা মমিন আওয়ামী লীগের টানা তৃতীয়বারের এমপি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম