ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

নেত্রকোনায় স্পিড বোট ডুবি: ৩৬ ঘণ্টা পর আরও দুই মরদেহ উদ্ধার

#

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:46 PM

news image

নেত্রকোণার খালিয়াজুরী ধনু নদীতে স্পীডবোট ডুবে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের কিনারায় মরদেহ দুইটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা সেটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। এরআগে শনিবার সারাদিন ঔই এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর নোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৭)কে উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা। আজ সকালে স্বপন মিয়ার সাত বছর বয়সের শিশু কন্যা লায়লা ও বর রানা মিয়ার বোন শিরিন ( (১৮) মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনও ১ জন নিখোঁজ রয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামে ট্রলারের সঙ্গে স্পিড বোট ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা ১২ যাত্রীর মধ্যে ৮ জন কিনারায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশুসহ ৪ জন। তার মধ্যে গত দুইদিনে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া করা হয়। বরযাত্রীরা রওনা হওয়ার আগেই বাড়ির ১৫ জন আত্মীয়-স্বজন ওই বোটে ঘুরতে বের হন। এ সময় ধনু নদীতে ট্রলারের সঙ্গে স্পিড বোট ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় অন্যরা সাঁতরে তীরে উঠলেও চারজন নারী ও শিশু পানিতে তলিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম