ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নেত্রকোনায় নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  8:18 PM

news image

নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লা বোঝাই নৌকা ডুবে পানিতে নিখোঁজ দেলোয়ার হোসেন (২৬) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) মধ্য রাতে নিখোঁজের পর বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, নিহত শ্রমিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মিয়া হোসেনর ছেলে। মঙ্গলবার নিজ এলাকা সুনামগঞ্জের তাহিরপুর বড়ছড়া ঘাট থেকে কয়লা নিয়ে রাতে নেত্রকোনার কলমাকান্দায় পৌঁছে। পরে আনুমানিক ১২ টার দিকে উব্দাখালি নদীর ঘাটের অদূরেই ডুবে যায় নৌকাটি। এসময় নৌকায় থাকা ৫ জন শ্রমিক বেরিয়ে আসতে পারলেও নিখোঁজ রয়ে যান দেলোয়ার। খবর পেয়ে বুধবার সকালে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।  তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম