ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নেত্রকোনায় নদ-নদীর পানি বাড়ছে

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৩,  11:53 PM

news image

এবছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হলেও গত এক সপ্তাহের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুতগতিতে বাড়ছে নেত্রকোনার সবগুলো নদ-নদীর পানি। বিশেষ করে জেলার সীমান্ত এলাকা কলমাকান্দার উব্দাখালি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় হাওর অঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার ‍উব্দাখালী ও গণেশ্বরী এবং দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে পানি বেড়েই চলেছে। আজ রোববার দুপুর থেকে উব্দাখালী নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উপজেলার মহাদেও, বৈঠাখালী, কংস, ধনুসহ সব নদীতেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে আজ রোববার (২ জুলাই) দুপুর পর্যন্ত ৪৮ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদীর ডাকবাংলো পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। গ্রামীণ সড়ক ডুবলেও এখনও কোনো বসতবাড়িতে পানি ওঠেনি। প্রত্যেকটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কলমাকান্দা উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার উব্দাখালী, গণেশ্বরী, কংস, সোমেশ্বরী, ধনু, মগড়াসহ ছোট-বড় সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখনও স্থায়ী বন্যার আশঙ্কা করা হচ্ছে না। তবে হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পয়েন্টে লোকবল দেওয়া আছে। এলাকার  সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম