ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নেত্রকোণার সাবেক এমপি মানু মজুমদার মারা গেছেন

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২৪,  6:27 PM

news image

নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন। মঙ্গলবার রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল। জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদ রোগে আক্রান্ত হলে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালোরের একটি হাসপাতালে তিনি মারা যান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। পরে ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য হন। মানু মজুমদারের সঙ্গে এক সঙ্গে ১০ বছর জেল খাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল জানান, আজ বুধবার ভারত থেকে মরদেহ আনা হবে। পরবর্তী অন্তোষ্টক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম