ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নেত্রকোণার পলাতক যুদ্ধাপরাধী খলিলুর গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২২,  4:43 PM

news image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আল-বদর বাহিনীর প্রধান নেত্রকোণার ‘কুখ্যাত যুদ্ধাপরাধী’ খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাভার থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানায়, খলিলুর রহমান ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি আল-বদর বাহিনীতে যোগ দেন। পরে চণ্ডিগড় ইউনিয়নে আল-বদর বাহিনীর কমান্ডার হন। তার বিরুদ্ধে ১৯৭১ সালে ২২ জনকে হত্যা, এক নারীকে ধর্ষণসহ পাঁচটি অভিযোগ ছিল। খলিল এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। এ মামলায় খলিলসহ মোট আসামি ছিলেন পাঁচ জন। বিচার শুরুর আগে একজন ও পরে তিন আসামি মারা যায়। গত ১৩ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের খলিলুরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খলিলুর রহমান নিজ এলাকায় জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম