ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  5:07 PM

news image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের হামলার ঘটনার ঘটেছে। টাইমস অব ইসরায়েল ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শিত বেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না। এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হারজোগ এই হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, এই ঘটনা সকল রেড লাইনকে অতিক্রম করেছে। তিনি ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই হামলার পেছনে কারা দায়ী- সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েলে তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের হামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম