ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  5:24 PM

news image

খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ কারাগারে আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (১৫ জানুয়ারি) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এ সময় তারা সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। মিছিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আকরামুল হাসান মিন্টু, রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল হালিম খোকনসহ অনেকেই অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম