ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

নেচে-গেয়ে কোপার ফাইনাল মাতালেন শাকিরা

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৪,  4:44 PM

news image

কোপা আমেরিকা ফাইনালের বিরতিতে পারর্ফম করে মাতালেন পপ তারকা শাকিরা। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন তিনি। আজ সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখে হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। এর আগে টিকেটবিহীন দর্শকদের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ফাইনাল শুরু হয়। অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংক বাগিয়ে নিচ্ছে শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম