ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

নুরের খোঁজ নিয়ে গভীর উদ্বেগ জানালেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  5:18 PM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (৩০ আগস্ট) রাতে নুরের ওপর হামলার ঘটনায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইংয়ের কর্মকর্তা শ্যারুল কবির খান। তিনি জানান, নুরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকে তিনি মর্মান্তিক ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন এবং নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। শ্যারুল কবির খান আরও বলেন, বেগম খালেদা জিয়া নুরুল হক নুরের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম