ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৫০ ঘর

#

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:55 PM

news image

নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পুড়ে গেছে ৫০টি ঘর। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার ওই গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে আগুনে ২৮টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে সংবাদ পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো নিহতের ঘটনা না ঘটলেও কয়েকজন আহত হয়েছেন।

তবে আগুনে ঘরে থাকা নগদ অর্থ, ধান, চাল, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নীলফামারী ফায়ার সার্ভিসের ডিএডি মো. আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম