ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ এমপির বিষয়টি স্পষ্ট করা হবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  8:31 PM

news image

জাতীয় সংসদে বর্তমানে ৬৪৮ জন এমপির বিষয়টি নীতিনির্ধারকরা চাইলে সংবিধানের আলোকে স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ৬৪৮ জন সংসদ সদস্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে,

এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলবো, নীতিনির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্ট করার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে বলে জানান মন্ত্রী। কোন জায়গাটা স্পষ্ট করার প্রয়োজন এ বিষয়ে আনিসুল হক বলেন, আমি এখনো জানি না। নীতি-নির্ধারকরা প্রয়োজন বোধ করলে কোন জায়গায় সেটা নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তারপর সেটা হবে। আমার মনে হয় এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি আমরা সৌদি আরবের সঙ্গে যে গভীর সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম