ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ড ভ্যান, নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২২,  9:09 PM

news image

যশোরের মণিরামপুরের বেপারিতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ড ভ্যান ঢুকে পড়ায় পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন— মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আহম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), তার ছেলে তাওসী (৭), জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের বাবুর ছেলে তৌহিদুর রহমান (৩৫) ও মফিজ মীরের ছেলে মীর সামসুল (৫০)। স্থানীয়রা জানান, দ্রুতগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়লে তারা হতাহত হন। দুর্ঘটনার পরপরই যশোর-মনিরামপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যশোর পুলিশের মুখপত্র জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার বলেন, সকালে একটি কাভার্ডভ্যান যার (রেজি. ঢাকা মেট্রো-ন-২০-১৭৫১) দ্রুত গতিতে জনৈক তালেবের খাবারের হোটেলে ঢুকে যায়। ওই সময় হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালাক পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম