ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৩,  6:26 PM

news image

পাগলাপীর সদরে ময়না পরিবহন নামে একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রংপুর-নীলফামারী সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা দুজনই পুরুষ, তাদের মধ্যে একজনের বয়স ৪৫, অন্যজনের ২৫। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রংপুরের উদ্দেশ্যে নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসে ময়না পরিবহনের বাসটি। বাহনটির গতি ছিল বেশি। গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে জায়গা দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গঙ্গাছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যারা নিহত হয়েছেন তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম