ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২৫

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  6:30 PM

news image

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ২৫ জনের মতো শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম