ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৩,  9:57 PM

news image

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। মঙ্গলবার (২৩ মে) দুপুরে পাবনার সুজানগরের উদয়পুর গ্রামের মাসুদ রানার বাড়িতে ইয়ার ফ্লো চেম্বার সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আবদুর রাজ্জাক বলেন, কে নিষেধাজ্ঞা দিল, কে ভয় দেখাল, কে চক্ষু রাঙাল তা দেখে সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে ১৭ কোটি মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এসপিসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করব। কৃষিমন্ত্রী বলেন,

যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছেন তাদের অনুমান করে লাভ নেই। আশা করি যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দিবে না। কারণ, তারা দায়িত্ববোধ ও বিবেকবোধের পরিচয় দিবে। ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, চেষ্টা করছি পেঁয়াজের সংরক্ষণের সময় কিভাবে বাড়ানো যায়। এজন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। সফল হলে দেশের চাহিদা মিটিয়ে ভারতেও পেঁয়াজ রপ্তানি করতে পারবো। আবদুর রাজ্জাক বলেন, গত বছর কৃষিরা পেঁয়াজের দাম পায়নি। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকেই এবার পেঁয়াজ চাষ না করায় ২ থেকে ৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। আর কয়েকটা দিন অপেক্ষা করেন। তারপর পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম