ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন: রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  4:27 PM

news image

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে। এ জন্য দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে সর্তক করেছে রাশিয়া। শনিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এই সর্তক করেন। খবর এএফপির।  দিমিত্রি রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে না নিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম ব্যাহত হবে। এর ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির ওপর প্রভাব পড়বে। এতে ৫০০ টনের ওই স্টেশন সমুদ্রে বা ভূমিতে আছড়ে পড়বে। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে, তা নিশ্চিত করা হয়। বছরে প্রায় ১১ বার এ কাজ করা হয়। এতে মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা থেকে এটি রক্ষা পায়। তিনি আরও বলেন, মহাকাশ স্টেশনটি আছড়ে পড়লে তা রাশিয়ার ওপর পড়বে না।- সূত্র: ডেইলি মেইল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম