ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, সরকারকে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৫,  9:01 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সঙ্গে এ-ও লক্ষ্য রাখতে হবে যে, দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। শনিবার (৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রেীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সারাদেশে নারী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। তারা বর্হিবিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই হয়তো এমনটা করছে। তিনি আরও বলেন, নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।  বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে বলেও সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম