ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মেলেনি আপিল বিভাগেও

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  6:33 PM

news image

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২৭ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর মামলাটির ফের জামিন শুনানির দিন ঠিক করেন। এদিন আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের। তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন রিভা। পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকারমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম