ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নির্যাতন করতেই ২৫০ এসআই নিয়োগ দেয়া হয়েছিল: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  8:45 PM

news image

অব্যাহতি দেয়া ২৫০ জন এসআইকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের নির্যাতন করার জন্য নিয়োগ করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্যই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। প্রতিহিংসার মামলা কেন এখনো জিইয়ে রাখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ডেঙ্গু নিরাময়ের জন্য ওষুধ কেনার কথা বললেও আওয়ামী লীগ সরকার ওষুধের টাকা লুটপাট করেছে।তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে বাংলাদেশের অস্তিত্ব ছিল না। দেশকে মুজিব দেশ বা শেখ দেশ বানানোর জন্য যা যা করার ছিল সবই করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগকে গণবিরোধী দল আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, আইন-আদালতের তোয়াক্কা না করে মানুষের সম্পদ লুট, টাকা পাচার, নির্যাতনের অধিকার প্রতিষ্ঠা করেছিল তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম