ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৫,  4:45 PM

news image

পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন ব্রিজে বিকল্প সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব জমাদ্দার( ২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে অপর আরেকজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  প্রত্যাক্ষদশীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে চরখালী ঘাটের দিক থেকে একটি মোটরসাইকেলে দুই জন দ্রুত গতিতে মঠবাড়িয়ার দিকে যাওয়ার সময় ঝাউতলায় নির্মাণাধীন ব্রিজে বিকল্প সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাকিব জমাদ্দার। তার সাথে থাকা অপর যাত্রী সুব্রত গুরুতর আহত হন। সুব্রতকে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করেছি।  এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা ভাণ্ডারিয়া থানা এলাকায় ঘটেছে তবে নিহতে বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম