ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  10:20 PM

news image

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ছাড়া ‘জুলাই সনদ’-এর কোনো আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন, তারা সংসদের বৈধ প্রক্রিয়ায় না গিয়ে ভিন্ন পথে বিষয়টি এগিয়ে নিচ্ছেন।’ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘সরকারের ভেতরেই ভূত রয়েছে। তারা প্রকৃত শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছে।’ তিনি আরও দাবি করেন, আগাম গণভোটের প্রস্তাব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম