ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  10:17 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিতবিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম