ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নির্বাচন বর্জন করায় বিএনপিতে এখন চরম হতাশা বিরাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৪,  5:11 PM

news image

নির্বাচন বর্জন করায় বিএনপিতে এখন চরম হতাশা বিরাজ করছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি উপলব্ধি করেছে, নির্বাচন বর্জন তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, ‘গত নির্বাচনে অংশগ্রহণ না করে তারা উপলব্ধি করতে পেরেছে, এটি তাদের চরম ভুল হয়েছে। তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজকে সমস্ত পৃথিবী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে আবার নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আবোল-তাবোল বকা শুরু করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে, নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম