ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নির্বাচন পর্যবেক্ষক হতে এবার দেড় শতাধিক আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:50 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া দ্বিতীয়বারের বিজ্ঞপ্তির বিপরীতে দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। আগেরবার বাদ পড়াদের মধ্যে থেকেই বেশি আবেদন এসেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। আশাদুল হক বলেন, তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। গত ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য প্রথমবারের মতো আবেদন আহ্বান করেছিল নির্বাচন কমিশন। সে সময় ২১০টি সংস্থা আবেদন করেছিল। এদের মধ্যে গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে সংস্থাটি। এবং তাদের বিরুদ্ধে দাবি-আপত্তি জানাতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। এতে দুটি সংস্থার বিরুদ্ধে নাম নিয়ে আপত্তি আসে। ফলে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন। এদিকে গতবারের চেয়ে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা অর্ধেকের মতো কমে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গত ১৫ সেপ্টেম্বর ১০ দিনের জন্য ফের আবেদন আহ্বান করে ইসি। যার সময় শেষ হয়েছে রোববার (২৪ সেপ্টেম্বর)। কর্মকর্তারা জানিয়েছেন, আগের মতো একই প্রক্রিয়ায় বাছাই শেষে দাবি-আপত্তি আহ্বান করা হবে। তারপর চূড়ান্ত হবে কোন কোন সংস্থা নিবন্ধন পাচ্ছে। ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম