ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: ইইউ রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  7:54 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান প্রস্তুত সন্তোষজনক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মিলার। নির্বাচন পর্যবেক্ষণে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান জানিয়ে মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়। তিনি বলেন, লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেওয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ। ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম