ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  4:55 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রবিবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে মনজিলা ঝুমা লেখেন, এনসিপি প্রাথমিকভাবে যেসব ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে শাপলা কলি প্রতীক নিয়ে তাকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছিল। ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তিনি আরও লেখেন, প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে অবহিত করেছেন। পোস্টের শেষাংশে মনজিলা ঝুমা লেখেন, তিনি বিশ্বাস করেন তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল। উল্লেখ্য, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি আসন থেকে এনসিপির শাপলা কলি প্রতীকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম থাকার কথাও শোনা যাচ্ছিল। নানা নাটকীয়তার পর জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হয়। এই সমঝোতায় এনসিপি ৩০ থেকে ৩৫টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি আসন রয়েছে। এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার ঘোষণার আগে ও পরে এনসিপির একাধিক নেত্রী দল থেকে সরে দাঁড়িয়েছেন বা নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন। এছাড়া নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী সময়ে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কথা জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম