ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  10:25 PM

news image

নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাবৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় সিইসি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে রোডম্যাপ বাস্তবায়নের কাজ করা হলেও করোনার কারণে অনেক কাজ শেষ করা যায়নি। কে এম নুরুল হুদা বলেন, করোনার কারণে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের কাজ বাধাগ্রস্ত হয়েছে। তবে যাদের এনআইডি নেই,

তাদের ভোটাধিকার দেয়ার কাজ শুরু হয়েছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়টি বেশি জটিল হওয়ায় তা শেষ করা যায়নি। করোনা ঝুঁকির মধ্যেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখা না হওয়ায় সমালোচনার কথা স্বীকার করেন নুরুল হুদা। তবে, এতো সমালোচনার পরও ৫ বছর সংবাদ সংগ্রহ বা প্রকাশে বাধা দেয়নি নির্বাচন কমিশন।গণমাধ্যমের যে কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান কে এম নুরুল হুদা। তিনি বলেন, ৭ কোটি ৬ লক্ষ ৯২ হাজার ৭৫৭ টি স্মার্ট কার্ড মুদ্রণ হয়েছে এবং বিতরণ হয়েছে। এটা গর্বের বিষয়। এ কাজে বাইরের লোককে ঢুকতে দেয়া হয়নি। জটিল এক প্রক্রিয়া ছিলো। জাতীয় পরিচয় পত্র তথ্যভান্ডারে কিছু ভুল আছে। অনেক বিধি ও আইন সংশোধন করেছি। আরপিও বাংলায় করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম