ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  10:22 PM

news image

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন যেন না হয় সেজন্য তারা হইচই করতে থাকে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১০ জুন) দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্য-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ যোগ দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, সব সময় আমরা দেখেছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলে এক হয়ে যায় আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন এলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশ গ্রহণ করে না এবং নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে। নির্বাচন এলেই অনেক স্রোত; কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তাই এই কাজগুলো করে। জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দলটি সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। তাদের এবার বলে দেওয়া হয়েছে- ওই স্থানে সমাবেশ করলে যানজট সৃষ্টি হয়; তাই যেন অন্য ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম