ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, প্রার্থী দেবে ২৮৩ আস‌নে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৩,  10:21 PM

news image

আসন বণ্টন নি‌য়ে আওয়ামী লী‌গের স‌ঙ্গে মন কষাকষি হ‌লেও জাতীয় পা‌র্টি (জাপা) আসন্ন সংসদ নির্বাচ‌নে থাক‌ছে। লাঙ‌লের প্রার্থী থাক‌বে ২৮৩ আস‌নে। জাপা মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু আজ রোববার বি‌কে‌ল সা‌ড়ে তিনটার দি‌কে দ‌লের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।  মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, সরকা‌র ও নির্বাচন ক‌মিশনের কা‌ছে দা‌বি ছিল ভা‌লো নির্বাচন করার। তা‌দের আচরণে মোটামু‌টি আস্থা এসেছে। তাই নির্বাচ‌নে থাক‌বে জাপা।  তিনি ব‌লে‌ন, ২৮৩ আস‌নে লাঙ‌লের প্রার্থী থাক‌বে। জোরদারভা‌বে নির্বাচন কর‌বে জাপা। এসব আস‌নে আওয়ামী লী‌গের না‌কি স্বতন্ত্র প্রার্থী র‌য়ে‌ছে, তা দেখার সময় নাই।  জাপা‌কে ২৬ আসন ছে‌ড়ে‌ছে আওয়ামী লীগ। এসব আস‌নে নৌকার প্রার্থী থাক‌ছে না। ত‌বে ক‌য়েক‌টি‌তে থাক‌ছে আওয়ামী লী‌গের ম‌নোনয়নব‌ঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা।  আওয়ামী লী‌গের স‌ঙ্গে কত আস‌নে সম‌ঝোতা হ‌য়ে‌ছে, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু তা জানান‌নি। জাপা জ্যেষ্ঠ নেতা‌দের আওয়ামী লীগ কিছু আস‌নে ছাড় দি‌চ্ছে জা‌নি‌য়ে তিনি ব‌লে‌ছেন, রোববা‌র রা‌তের ম‌ধ্যে আসন সংখ্যা জানানো হ‌বে। কিছু কিছু জায়গায় কৌশল থাক‌তে পা‌রে। তা জানা‌নোর প্রয়োজন নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম