ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৪,  4:39 PM

news image

নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্টের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাতের অর্থ– ‘পৃথিবী তৃতীয় বিশ্ব যুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে।’ তবে এমন দৃশ্যপট কেউই চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর সংকটে নিমজ্জিত করেছে। পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইউক্রেনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেন না বলেও মন্তব্য করেছেন।  

গতমাসে ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন ইউক্রেনে পদাতিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। যদিও অধিকাংশ পশ্চিমা মিত্র ম্যাক্রঁনের সঙ্গে একমত হননি। রয়টার্স এ নিয়ে পুতিনের কাছে মন্তব্য জানতে চাইলে তিনি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। পুতিন বলেছিলেন, ‘আধুনিক বিশ্বে সবই সম্ভব।’ অর্থাৎ পশ্চিমারা ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েন করলে রাশিয়া তার কাছে থাকা পরমাণু অস্ত্র ব্যবহার করবে। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। রবিবার সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা ভিটিএসআইওএম। জরিপ অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম