ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  7:11 PM

news image

জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন। কাদের বলেন, নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়। তিনি বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কী চুপচাপ বসে থাকবে? আমাদের অবশ্যই জবাব দিতে হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেল? কোথায় গেল গণজোয়ার? কাদের বলেন, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম