ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নির্বাচনে ছেলের পরাজয়ের সংবাদ শুনে বাবার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২২,  4:20 PM

news image

জামালপুরের মেলান্দ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পরাজয়ের সংবাদ শুনে বাবার মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর উপজেলার ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা পূর্বপাড়া নিজ বাড়িতে ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহা জামাল (৬৫)। তিনি ফুলকোচা এলাকার পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার ছেলে মো. আজাদ মিয়া ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদে তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে তিনি ২৩ ভোটে পরাজিত হয়েছেন। জানা গেছে, আজাদ নির্বাচনে ভোট পেয়েছেন ২৭৮টি। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.শহিদুল্লাহ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। মাত্র ২৩ ভোটে তার ছেলে আজাদ পরাজিত হন। বুধবার সন্ধ্যায় এ সংবাদ শুনে নিজ বাড়িতে জামাল মারা যান। এ বিষয়ে বিজয়ী প্রার্থী শহীদুল্লাহ বলেন, বুধবার সন্ধ্যায় খবরটি শুনার পর থেকেই খুব খারাপ লাগছে। নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম